Wednesday, June 24, 2026
Home কর্পোরেট কমনওয়েলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

কমনওয়েলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ও দ্রুতবর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স বীমা খাতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় বারের মত কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুরর হমান এবং উপ-ব্যাবস্থাপক মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৬টি পৃথক বিভাগে পুরস্কার অর্জনের মর্যাদা লাভ করে- যা হল ‘ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, এই পুরস্কার গুলো আমাদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা, ডিজিটাইজেশন, গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনা এবং দ্রুততম সময়ে বীমাদাবী নিষ্পত্তির অঙ্গীকারই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

কমনওয়েলথ পার্টনারশিপ সামিট ও বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস হলো কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে সম্মানিত করার অন্যতম আন্তর্জাতিক মঞ্চ বলে উল্ল্যেখ করে তিনি বলেন, এই স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে।

এর আগে ২০২৩ সালেও সোনালী লাইফ ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশিপ সামিট এবং বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments