Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার অরেঞ্জ বন্ড চালু করবে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল

অরেঞ্জ বন্ড চালু করবে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল

বাংলাদেশে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ড, অরেঞ্জ সুকুক এবং অন্যান্য থিমেটিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট চালুর লক্ষ্যে সম্প্রতি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের সাথে চুক্তি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ হলো জেন্ডার-লেন্স ইনভেস্টমেন্টের একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান।

রবিবার (২৭ জুলাই) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই চুক্তির ফলে ব্র্যাক ইপিএলের পুঁজিবাজার সম্পর্কিত অভিজ্ঞতা এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্ভাবনী অর্থায়নব্যবস্থা ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে দেশে উত্তরণের যাত্রায় সহায়তা করবে।

‘অরেঞ্জ বন্ড প্রিন্সিপালস’-এর মাধ্যমে পরিচালিত অরেঞ্জ বন্ডগুলো ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের গ্রিন বন্ড প্রিন্সিপালস, সোশ্যাল বন্ড প্রিন্সিপালস এবং সাসটেইনেবিলিটি বন্ড গাইডলাইনসের মতো আন্তর্জাতিক বিভিন্ন টেকসই অর্থায়ন মানদণ্ড মেনে চলে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর দুররীন শাহনাজ এবং অ্যাডভাইজরি অ্যান্ড পার্টনারশিপসের ডিরেক্টর দেবাশীস রায়। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফাহিমা চৌধুরী কেয়া, সিইও সৈয়দ রাশেদ হোসেন, হেড অব কর্পোরেট অ্যাডভাইজরি অনুপ দত্ত এবং প্রজেক্ট টিমের অন্যান্য সদস্যরা।

প্রায় দুই দশক ধরে দেশের পুঁজিবাজারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাক ইপিএলের, যাদের রয়েছে একাধিক নতুন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সল্যুশন চালুর খ্যাতি। এই চুক্তির বিষয়ে ব্র্যাক ইপিএলের সিইও সৈয়দ রাশেদ হোসেন বলেন, “বাংলাদেশের এসএমই এবং নারী উদ্যোক্তাদের জন্য পুঁজি সংগ্রহের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে অরেঞ্জ বন্ড, যা দেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।”

ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর দুররীন শাহনাজ বলেন, “বাংলাদেশে অরেঞ্জ বন্ড চালু করা কেবল উদ্ভাবনী অর্থায়ন নয়, বরং এটি হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান বদলে দেওয়া এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।”

ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী ইমপ্যাক্ট ইনভেস্টিং আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহ ও ডেটা-ভিত্তিক সল্যুশনের মাধ্যমে জেন্ডার-ইক্যুয়ালিটি এবং জলবায়ু কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়নে অর্থায়ন ব্যবস্থার পুনর্গঠনে কাজ করে।

এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ইপিএল ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট যৌথভাবে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের প্রস্তুতি নিশ্চিত করবে, তাদের থিমভিত্তিক বন্ড কাঠামো তৈরিতে পরামর্শ দেবে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে এবং দেশে গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একত্রিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments