Saturday, July 11, 2026
Home আন্তর্জাতিক ১৫টি ওষুধের দাম কমাবে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার

১৫টি ওষুধের দাম কমাবে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বীমা প্রোগ্রাম মেডিকেয়ার সম্প্রতি ১৫টি ব্যয়বহুল ওষুধের নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে। এতে এসব ওষুধ বাবদ খরচ ৩৬ শতাংশ কমানো সম্ভব হবে। ফলে ওষুধ খাতে ভোক্তাদের বার্ষিক নিট খরচ প্রায় ৮৫০ কোটি ডলার কমবে বলে জানিয়েছে সংস্থাটি। ২০২৭ সাল থেকে নতুন দাম কার্যকর করা হবে। খবর রয়টার্স।

এ তালিকায় রয়েছে নভো নরডিস্কের জনপ্রিয় জিএলপি-১ ওষুধ সেমাগ্লুটাইড। এটি ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য ব্যবহার হয় এবং ওজেম্পিক ও ওয়েগোভি নামে বাজারজাত করা হয়। মাসভিত্তিক নির্ধারিত নতুন দাম হবে ২৭৪ ডলার, যা সাম্প্রতিক নিট দাম ৪২৮ ডলার ও তালিকামূল্যের ৯৫৯ ডলারের তুলনায় অনেক কম।

দাম নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের প্রেসিডেন্ট জো বাইডেনের ইনফ্লাশন রিডাকশন অ্যাক্টের (আইআরএ) অধীনে। আগে আইন অনুযায়ী মেডিকেয়ার কোনো ওষুধের দাম কমানোর জন্য কোম্পানির সঙ্গে আলোচনা করতে পারত না।

বিশ্লেষকরা বলছেন, আগের বছরের তুলনায় এ বছর ওষুধের দাম কমানোর হার বেশি হওয়ায় আর্থিক সাশ্রয় হবে বেশি। নতুন নির্ধারিত এ দাম বয়োবৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে সহায়তা করলেও তা এখনো অন্যান্য ধনী দেশগুলোর তুলনায় বেশি। ফার্মাসিউটিক্যালস শিল্পের সমালোচকরা বলছেন, সরকার ওষুধের দাম নিয়ন্ত্রণ করলে প্রস্তুতকারকদের উদ্ভাবন ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করতে পারে।

মেডিকেয়ার আগামী ফেব্রুয়ারি থেকে আরো ১৫টি ব্যয়বহুল ওষুধের দাম কমাবে। কর্মকর্তারা আশা করছেন, এটি আরো স্বচ্ছতা তৈরি করবে এবং অন্যান্য স্বাস্থ্য বীমা প্রদানকারীকে অনুরূপ সাশ্রয় করার সুযোগ দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments