Saturday, July 11, 2026
Home জাতীয় ঢাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেবে উত্তর সিটি: প্রশাসক এজাজ

ঢাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেবে উত্তর সিটি: প্রশাসক এজাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোন এলাকায় বাড়িভাড়া কত হবে তা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির কার্যালয় নগর ভবনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা এবং অধিকার বিষয়ে এ বৈঠকের আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। এতে বাড়িওয়ালা, ভাড়াটিয়াসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) ‘ঢাকায় বছর ঘুরলেই বাড়ে বাসা ভাড়া’ শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য ডিএনসিসির প্রশাসক এজাজ বলেন, ‘কোন এলাকায় কত ভাড়া হতে পারে, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, আমরা সেটার একটি নীতিগত গাইডলাইন দেব। স্থানীয় জমির বর্তমান দামসহ সবকিছু মাথায় রেখে একটি সম্ভাব্য ভাড়ার তালিকা দেব। আইন হতে হবে বাস্তবসম্মত। আমরা এটি ডিসেম্বরের মধ্যে রেডি করতে পারবো আশা করছি, যেন নতুন বছর থেকে সবার সহযোগিতায় কার্যক্রমগুলো শুরু করতে পারি।’

‘বাড়িভাড়া আইন আছে। যদিও এ বিষয়ে জানা নিয়ে অনেকের মধ্যে গ্যাপ আছে। আমরা সেই বাড়িভাড়া আইনের আলোকেই কাজ করবো। আইনের ব্যাখ্যা করে ক্যাম্পেইন করবো, সচেতন করবো সবাইকে,’ যোগ করেন তিনি।

বাড়িভাড়া নিয়ে ভাড়াটিয়া ও মালিকের মধ্যে চুক্তিনামা কেমন হবে তার নমুনা ডিএনসিসির ওয়েবসাইটে থাকবে জানিয়ে প্রশাসক বলেন, ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া-বাড়ির মালিকদের সমিতি থাকতে হবে। যেন সব পক্ষই তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে। সেখানে যদি কোনো সমাধান না করা যায়, পরবর্তীতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে যাওয়া ও কথা বলার সুযোগ থাকবে দুই পক্ষেরই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments