Saturday, July 11, 2026
Home কর্পোরেট ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে ব্যাংকের বর্তমান কার্যক্রম, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি এর আমানতকারীরা। তাদের আস্থা ও স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান ব্যবস্থাপনা কাজ করছে। তিনি গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী রয়েছে এবং শেয়ারসংক্রান্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, অতীতে অনিয়মের মাধ্যমে বাইরে চলে যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে ব্যাংকের পেশাদার কর্মকর্তাদের হাতে পরিচালনাগত দায়িত্ব দিয়ে সুশাসন ও দক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের শরী’আহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ। তিনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার আদর্শিক ভিত্তি এবং দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম। সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলম। স্বাগত বক্তব্য দেন নিউ মার্কেট শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুস সাজ্জাদ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, আমানতকারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মতামত তুলে ধরেন এবং ব্যাংকের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে গ্রাহকদের আস্থা ধরে রেখে আধুনিক, স্বচ্ছ ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments