Saturday, June 27, 2026
Home কর্পোরেট ১২০ পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল মার্সেল

১২০ পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল মার্সেল

বছর জুড়ে নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনায় অসামান্য অবদান রাখায় ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। দেশব্যাপী বিস্তৃত মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় ৫০টি জোনের পরিবেশক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

গ্রাহক পর্যায়ে ব্যাপক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মার্সেলের পণ্য বিক্রয়ে অসামান্য অবদান রাখায় পরিবেশকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, মার্সেলের পরিবেশকগণ ও কর্মকর্তাগণ নানা ধরনের বিপণন এবং ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু মার্সেলকেই সামনে এগিয়ে নিচ্ছেন না, বরং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছেন। আপনাদের এবং আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে মার্সেল আজ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। আপনারা যেমন মার্সেলকে সামনে এগিয়ে নিচ্ছেন, তেমনি মার্সেলও সব সময় আপনাদের পাশে রয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনাদের আরও উদ্বুদ্ধ করতে পুরস্কার প্রদানের এই ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে পরিবেশক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, মার্সেলের হেড অব সেলস হাসান মো. রুহিন সাব্বির ও মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় মার্সেলের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments