Thursday, June 11, 2026
Home পুঁজিবাজার হাওয়েল টেক্সটাইলসের ঋণমান ‘এ প্লাস’

হাওয়েল টেক্সটাইলসের ঋণমান ‘এ প্লাস’

শেয়ারবাজারে তালিকাভুক্ত হাওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’।

কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) হাওয়েল টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৯২ পয়সা।

সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ১৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল হাওয়েল টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ৫ টাকা ৯৪ পয়সায়। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫১ পয়সা।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাওয়েল টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫৬ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১৬৮ কোটি ৮১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬০ লাখ। এর ৫০ দশমিক ৮৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক শূন্য ৩, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪১ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments