Sunday, July 12, 2026
Home জাতীয় শেষ হচ্ছে ৭২ সালের সংবিধান

শেষ হচ্ছে ৭২ সালের সংবিধান

বাংলাদেশে বৈষম্যহীন একটি ভবিষ্যতের আকাঙ্ক্ষা সামনে রেখে আসছে ৩১ ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশিত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এটি প্রকাশ করবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় লাখো ছাত্র-জনতার উপস্থিতিতে ঘোষণাপত্রটি প্রকাশিত হবে।  সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, “মুজিববাদী ৭২’র সংবিধানের সমাপ্তি ঘটিয়ে নতুন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই এই ঘোষণাপত্র তৈরি হয়েছে। এটি দেশের তরুণ প্রজন্মের গণআকাঙ্ক্ষার প্রতিফলন।”

গত জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়ে। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকারের ১৪৫ দিন পূর্তিতে প্রকাশিত হচ্ছে এই ঘোষণাপত্র।

সংগঠনের নেতারা জানিয়েছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধানের পরিবর্তে একটি নতুন সংবিধান গঠনের প্রস্তাব রাখা হবে। এটি ফ্যাসিবাদ ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের ঐক্যের দলিল হয়ে থাকবে। একই সঙ্গে শেখ হাসিনার শাসনাধীন সব প্রতিষ্ঠান বিলুপ্ত এবং ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন থাকবে।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মত ও শ্রেণির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, “এটি বৈধতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। ২ হাজার শহিদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি এবং নতুন একটি রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, “ঘোষণাপত্রে নতুন রাষ্ট্রের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং লক্ষ্য লিপিবদ্ধ থাকবে। এটি কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং এটি হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনের ঐক্যবদ্ধ আহ্বান।”  এ ঘোষণাপত্রের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রণয়ন এবং দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের দাবি তোলা হবে। এটি মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিকে পুনরুদ্ধার করবে এবং একটি সমতাপূর্ণ বাংলাদেশের ভিত্তি তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments