Wednesday, July 15, 2026
Home জাতীয় বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে রিট করলেন ব্যারিস্টার সুমন

বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে রিট করলেন ব্যারিস্টার সুমন

কারাগারে বন্দি অবস্থায়ও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুমতি চেয়ে তিনি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ রিটটি দাখিল করেন। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে একজন প্রার্থীর মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

রিটে উল্লেখ করা হয়, বাংলাদেশ বার কাউন্সিল গত ৭ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ এপ্রিল বিকাল ৪টা এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। তবে বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় ব্যারিস্টার সুমন নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না।

এই পরিস্থিতিতে তার পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে রিটে অভিযোগ করা হয়। এতে বলা হয়, প্রশাসনের এই নীরবতা প্রার্থীকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বঞ্চিত করছে। রিট আবেদনে আরও বলা হয়েছে, সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে নাগরিকের সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু বর্তমান অবস্থায় এসব অধিকারের লঙ্ঘন ঘটছে।

এ প্রেক্ষিতে হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও মনোনয়নপত্র গ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণার প্রার্থনাও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১৩তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সোমবার এ সভার...

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

Recent Comments