সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর কাওরান বাজার শাখার কার্যক্রম নতুনভাবে পুনর্বিন্যাস করেছে। বুধবার (১৫ এপ্রিল) থেকে শাখাটি একই ভবনের সেমি বেজমেন্ট থেকে স্থানান্তরিত হয়ে যমুনা ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের লক্ষ্যে এই স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানে শাখাটিতে আধুনিক অবকাঠামো, উন্নত গ্রাহকসেবা ব্যবস্থা এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা যুক্ত করা হয়েছে, যা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করবে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। তিনি বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং দ্রুত সেবা প্রদানের জন্য এ ধরনের উদ্যোগ ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার অংশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সম্মানিত গ্রাহকরা। নতুন ঠিকানায় কার্যক্রম শুরুর ফলে কাওরান বাজার এলাকার গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যে এবং আধুনিক সুবিধায় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।


