Sunday, May 31, 2026
Home জাতীয় তাবলিগের কার্যক্রম এবং সরকারের প্রজ্ঞাপনে যা বললেন সাদপন্থীরা

তাবলিগের কার্যক্রম এবং সরকারের প্রজ্ঞাপনে যা বললেন সাদপন্থীরা

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি কার্যক্রম ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই প্রজ্ঞাপনে উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাওলানা জুবায়ের ও মাওলানা সা’দের অনুসারীরা নিজ নিজ তাবলিগ কার্যক্রম আগের মতোই জেলা ও উপজেলার নির্দিষ্ট মসজিদে অব্যাহত রাখতে পারবেন। এতে বিবদমান উভয় পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  তাবলিগ জামাত সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এই প্রজ্ঞাপনের পর এক বিবৃতিতে বলেন, “কাকরাইল মসজিদের বিষয়ে আমরা সরকারের কাছ থেকে নিরপেক্ষ এবং বৈষম্যহীন সিদ্ধান্ত প্রত্যাশা করি। দেশে ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, “জুবায়েরপন্থিরা বিভিন্ন মসজিদ ও মারকাজ দখল করছে, আমাদের সাথীদের কার্যক্রমে বাঁধা দিচ্ছে এবং নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে। এসব কার্যক্রম তাবলিগ জামাতের মূল শিক্ষার সঙ্গে বেমানান। আমরা আশা করি, প্রশাসন দ্রুত এই জটিলতার সমাধান করবে।”  সায়েম আরও জানান, “আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া মাওলানা জিয়া বিন কাসেম ও মুফতী মুআজ বিন নূরের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা হয়।”

এছাড়া তিনি উভয়পক্ষের মধ্যে সমঝোতার জন্য আলোচনার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সরকার ও তাবলিগের দায়িত্বশীলদের সঙ্গে বসে এই বিরোধ নিষ্পত্তি করতে প্রস্তুত। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকে রুখে দিতে সবাইকে এগিয়ে আসা উচিত।”  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মসজিদের শান্তি ও ধর্মীয় ভ্রাতৃত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments