Thursday, July 16, 2026
Home কর্পোরেট মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের আওতায় তিনটি ‘ওয়াটার অ্যাক্সেস হাব’ উদ্বোধন করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে বিরাজমান নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট নিরসনের মাধ্যমে এলাকার বৃহৎ একটি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা।

এর মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৩ এবং ৬ অর্জনে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে। সংবাদ পরিবেশন ‘জল তরঙ্গ’ প্রকল্পটি এমটিবি ফাউন্ডেশনের একটি ওয়াশ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উদ্যোগ, যা বিশ্ব পানি দিবসের চেতনাকে ধারণ করে সচেতনতাকে তৃণমূল পর্যায়ে বাস্তব ও কার্যকর উদ্যোগে রূপান্তরের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনয়নে ভূমিকা রাখছে।

এমটিবি ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে এ ধরনের প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ পানির নির্ভরযোগ্য প্রাপ্যতা এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments