Friday, May 29, 2026
Home কর্পোরেট মৌলভীবাজারে এমটিবি ফাউন্ডেশন’র চক্ষু স্বাস্থ্য কর্মসূচি

মৌলভীবাজারে এমটিবি ফাউন্ডেশন’র চক্ষু স্বাস্থ্য কর্মসূচি

দেশের স্বাস্থ্যসেবা খাতের প্রতি প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল-এর সহযোগিতায় মৌলভীবাজারের কুলাউড়ায় ‘কমিউনিটি আই হেলথ পার্টনারশিপ ফর প্রিভেন্টিং অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস অব দ্য এথনিক কমিউনিটি’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেছে। সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিয়া চৌধুরী, এমটিবি ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা।কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য সংখ্যক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চক্ষু পরীক্ষা, ঔষধ সরবরাহ, চশমা বিতরণ সহ ছানি, টেরিজিয়াম, ডিসিআর এবং ডিসিটি সার্জারি এর মতো মৌলিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এছাড়াও প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গঠনমূলক সেশন অনুষ্ঠিত হয়।

এ বছরের মধ্যে সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলেও আরও বেশ কয়েকটি চক্ষু শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে এমটিবি ফাউন্ডেশন-এর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বিতর্কের মুখে ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার ববি হাজ্জাজের

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে অবশেষে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। ঈদের দিন পরিবার নিয়ে রাজধানীতে সময় কাটানোর পর অনেকে আজ...

রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) সকালে তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির...

Recent Comments