পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৩ ডিসেম্বর, হাইব্রিড মাধ্যমে আয়োজিত এ সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এবং শেয়ারহোল্ডাররা স্বশরীরে এবং অনলাইনে অংশগ্রহণ করেন।
সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। শেয়ারহোল্ডাররা তাদের মতামত ও মূল্যবান পরামর্শ তুলে ধরেন, এবং কোম্পানির ভবিষ্যৎ উন্নয়ন ও সফলতা কামনা করেন। এছাড়া, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
এজিএম-এ ২০২৩-২০২৪ অর্থবছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করা হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কোম্পানির নাম পরিবর্তন। সর্বসম্মতিক্রমে শেয়ারহোল্ডাররা কোম্পানির নাম “মেট্রো স্পিনিং লিমিটেড” থেকে “মেট্রো স্পিনিং মিলস পিএলসি” হিসেবে পরিবর্তন করার প্রস্তাব গৃহীত করেন।
এছাড়া, সভায় অন্যান্য এজেন্ডাসমূহ যেমন, কোম্পানির বার্ষিক কর্মসূচি, ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের জন্য মুনাফা বন্টনের বিষয়েও আলোচনা করা হয়। শেয়ারহোল্ডাররা তাদের প্রত্যাশা এবং কোম্পানির উন্নয়নে অব্যাহত সমর্থন প্রদান করার ঘোষণা দেন।
এজিএমটি একটি সুষ্ঠু এবং ফলপ্রসূ আলোচনা ছিল, যা কোম্পানির ভবিষ্যত পথচলা এবং শেয়ারহোল্ডারদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে সহায়তা করবে। মেট্রো স্পিনিং মিলস পিএলসি আগামী দিনগুলিতে আরও নতুন উদ্যোগ এবং বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদী।


