Friday, March 6, 2026
Home পুঁজিবাজার মাগুরা মাল্টিপ্লেক্সের এজিএম অনুষ্ঠিত

মাগুরা মাল্টিপ্লেক্সের এজিএম অনুষ্ঠিত

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানীর চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি অনুমোদন করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানী সচিব মুঃ মুস্তাফিজুর রহমান এবং কোম্পানীর সিএফও নাইমুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. নাফিসা রওনক।

সভায় ৬১ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করেন। কোম্পানীর নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্য ইস্যুতে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন তারেক রহমান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে...

কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। “One Partnership,...

ঈদে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যোগ হওয়ায় এবার ঈদে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অগ্রগতি...

Recent Comments