Wednesday, July 1, 2026
Home জাতীয় রাজনীতি খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ২ জানুয়ারি) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার দীর্ঘদিনের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শোক পালনের তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে বেসরকারি ভবনগুলো এবং দেশের বাইরে অবস্থিত সব বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শোক পালন কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সারাদেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান। একই সঙ্গে তিনি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। রাষ্ট্রীয় এই শোক কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ...

ফটিকছড়ি উত্তরসহ তিন উপজেলা ও একটি থানার অনুমোদন

  দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।...

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আগামীর শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা...

প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তুলতে SOSI প্রকল্পের অর্জনতুলে ধরল BBDN ও GIZ

বাংলাদেশে প্রতিবন্ধী-বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (BBDN) এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ যৌথভাবে...

Recent Comments