Thursday, May 21, 2026
Home পুঁজিবাজার ভুল তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান বিএসইসির

ভুল তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান বিএসইসির

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রংপুরের এক হোটেলে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবগত করার লক্ষ্যে আয়োজিত ‘পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইনস অফ রাইট টু ইনফরমেশন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ শফিউল আজমসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শামসুদ্দিন আহমেদ বলেন, ‘পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো তথ্য। তথ্য থাকলে অনিয়ম সম্ভব হতো না। আমরা চাইছি সবার কাছে যেন যথাযথভাবে তথ্য সরবরাহ হয়। বিএসইসি তথ্য প্রাপ্তির বিষয়টি ডিজিটাল করতে কাজ করছে। তথ্য প্রাপ্তির অধিকার ও তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে সকলকে জানতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম তথ্য অধিকার আইন গণতান্ত্রিক চিন্তাভাবনার ফসল উল্লেখ করে বলেন, ‘তথ্য প্রাপ্তি রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার এবং তথ্য অধিকার আইনের সফল ও যথাযথ প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত হবে।’

এসময় বিএসইসির অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

সেমিনারে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমের সংক্ষিপ্ত বক্তব্যের পাশাপাশি বিএসইসি’র উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন বছরের মধ্যে মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে মাংস রপ্তানির সম্ভাবনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কোনো...

লাইসেন্স ছাড়া বিমান টিকিট বাণিজ্যে শতকোটি টাকার লেনদেন

দেশে কার্যক্রম চালানো একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে সরকারের বিপুল...

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

রাজধানীতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া গণশুনানিতে ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞদের তীব্র আপত্তির মুখে পড়েছে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।...

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হিসেবে ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’-এর ওপর গুরুত্বারোপ...

Recent Comments