Saturday, July 18, 2026
Home জাতীয় বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

রাজধানীতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া গণশুনানিতে ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞদের তীব্র আপত্তির মুখে পড়েছে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বুধবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজনে দুই দিনের শুনানির প্রথম দিনে নানা পক্ষ তাদের মতামত তুলে ধরে।

শুনানিতে সভাপতিত্ব করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। এতে কমিশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জ্বালানি বিশেষজ্ঞ, ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে ১৪ থেকে প্রায় ১৮ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির প্রস্তাব জমা পড়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম, অপচয় ও দুর্নীতি চললেও তার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। তারা বলেন, জ্বালানি খাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে বারবার মূল্যবৃদ্ধি জনজীবনে সংকট বাড়াবে। কয়েকজন বক্তা বিদ্যুৎ উৎপাদনে উচ্চ ব্যয়, ক্যাপাসিটি চার্জ এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকেও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেন।

অন্যদিকে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর কর্মকর্তারা দাবি করেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি আমদানির খরচ এবং অবকাঠামো উন্নয়নের কারণে মূল্য সমন্বয় প্রয়োজন হয়ে পড়েছে। তবে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ শুনানি স্থগিত করে নতুন করে ব্যয় পর্যালোচনার দাবি জানান।বিইআরসি জানিয়েছে, সব পক্ষের মতামত ও তথ্য যাচাই-বাছাই শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments