Thursday, June 11, 2026
Home খেলাধুলা বিশ্বকাপের টিকিটের দাম ২৪ কোটি টাকা, যা বললেন ট্রাম্প

বিশ্বকাপের টিকিটের দাম ২৪ কোটি টাকা, যা বললেন ট্রাম্প

২০২৬ বিশ্বকাপের টিকিটের চড়া দাম নিয়ে সমালোচনা কম হচ্ছে না। বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম উঠেছে প্রায় ২৪ কোটি টাকা, দিনদুয়েক আগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোও এর সাফাই গেয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

গত ডিসেম্বরে ফিফা বিশ্বকাপের সবচেয়ে সস্তা ক্যাটাগরির টিকিটের দাম ১,১২০ ডলার নির্ধারণ করেছে। ট্রাম্পের এই মন্তব্য এলো ঠিক একদিন পর, যখন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো টিকিটের দামকে যুক্তিসঙ্গত বলে দাবি করেন। ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের বাজারের দাম ধরতে হবে। আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। কম দামে দিলে সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে।’

এবারই প্রথমবার বিশ্বকাপে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে চাহিদার ওপর ভিত্তি করে টিকিটের দাম ওঠানামা করে। আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে এই পদ্ধতি চালু হয়েছে।

ইনফান্তিনো আরও দাবি করেছিলেন, আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কম লাগে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম দ্রুতই জানিয়েছে এই দাবি ভুয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ডাকটিকিট উন্মোচন

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬কে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত...

Recent Comments