Sunday, January 18, 2026
Home কর্পোরেট বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বিআইসিএম রিসার্চ সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর রিসার্চ সেমিনার-৪৯ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “How Can Business Maintain Sustainability: Predicting Sustainable Growth Using Hybrid Ensemble ML Model?” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের প্রভাষক ইমরান মাহমুদ।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর অধ্যাপক ড. কে.এম. জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ডেটা ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন। আলোচকগণ রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। আলোচ্য গবেষণা প্রবন্ধটির লেখক ইমরান মাহমুদ।

ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৯ আয়োজন করা হয়। উক্ত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণভোটের লিফলেট পাবেন পল্লী বিদ্যুতের ৩ কোটি ৭২ লাখ গ্রাহক

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেবে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান...

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাদিয়া আক্তার মিমি (২৭)। পুলিশের ভাষ্য, গত শুক্রবার...

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের নতুন ব্যাচের যোগদান

এনসিসি ব্যাংকে নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন সহ অতিরিক্ত...

বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

চলতি জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার...

Recent Comments