Monday, July 20, 2026
Home জাতীয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে আজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ শুরু হচ্ছে আজ

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে বার্ষিক যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং’-এর উদ্বোধন হবে রোববার (১৯ জুলাই)। এ দ্বিপক্ষীয় মহড়ায় উভয় দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করবেন।

এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।

শনিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, টাইগার লাইটনিং ২৬-এ জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

এ প্রশিক্ষণ উভয় দেশকে একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেবে। এই দ্বিপক্ষীয় মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ।

এর লক্ষ্য হলো পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।

টাইগার লাইটনিং হলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে একটি দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া, যা ২০১৭ সালে শুরু হয়।

কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তী পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের বিভিন্ন পরিবেশে পরিচালিত হবে এবং এর সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভোক্তা সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ক্যাব ও পাওয়ারইন এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভোক্তা সুরক্ষা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি এবং প্রযুক্তিনির্ভর ভোক্তা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব...

রিজেন্টের সাহেদকে পুনরায় গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলার ভিত্তিতে...

পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রোববার (১ জুন) তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া...

গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে, সেটি বৈধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট যে আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে, সেটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণভোট আয়োজনের জন্য অধ্যাদেশ জারি করা হলেও...

Recent Comments