Monday, July 20, 2026
Home কর্পোরেট মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ জুলাই) ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবিএ বিশেষভাবে ১৩ জুলাই বিএসইসি আয়োজিত সভার জন্য চেয়ারম্যান এবং কমিশনারদের প্রতি ধন্যবাদ জানিয়েছে। ওই সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সংশোধিত মার্জিন বিধিমালার ওপর অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাবনা, মতামত ও উদ্বেগ অত্যন্ত মনোযোগসহকারে শুনে গঠনমূলক আলোচনা পরিচালনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়ায় ডিবিএ কমিশনের চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, অচিরেই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়াটি পর্যালোচনার পর প্রয়োজনবোধে ডিবিএ তার বিস্তারিত মতামত ও সুপারিশ কমিশনের কাছে উপস্থাপন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভোক্তা সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ক্যাব ও পাওয়ারইন এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভোক্তা সুরক্ষা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি এবং প্রযুক্তিনির্ভর ভোক্তা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব...

রিজেন্টের সাহেদকে পুনরায় গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলার ভিত্তিতে...

পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রোববার (১ জুন) তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া...

গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে, সেটি বৈধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট যে আদেশের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে, সেটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণভোট আয়োজনের জন্য অধ্যাদেশ জারি করা হলেও...

Recent Comments