Monday, May 11, 2026
Home কর্পোরেট বাংলাদেশের গেমিং দুনিয়ায় নতুন চমক নিয়ে আসছে এলজি এআই মনিটর

বাংলাদেশের গেমিং দুনিয়ায় নতুন চমক নিয়ে আসছে এলজি এআই মনিটর

বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ খবর! গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে নিয়ে আসছে এলজির নতুন গেমিং মনিটর আলট্রাগিয়ার 32G810SA-W, যা ২০২৫ সালের মার্চে উন্মোচন হতে যাচ্ছে। অত্যাধুনিক এই মনিটরটি গেমিং, মাল্টিমিডিয়া কাজ এবং বিনোদনের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই মনিটরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এলজির নিজস্ব ওয়েব ওএস প্ল্যাটফর্ম। স্মার্ট টিভির মতো এআই সমর্থিত এই মনিটরে কোনো অতিরিক্ত ডিভাইস ছাড়াই সরাসরি ইউটিউব, নেটফ্লিক্সসহ বিভিন্ন স্ট্রিমিং সেবা ব্যবহার করা যাবে। এআই পিকচার, ডাইনামিক টোন ম্যাপিং, এআই পার্সোনালাইজড পিকচার উইজার্ড এবং এআই সাউন্ড ফিচারগুলো ছবি ও শব্দের গুণগত মান উন্নত করতে সহায়তা করবে।
৩২ ইঞ্চির ইউএইচডি ৪কে স্ক্রিনসহ এই মনিটরে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা গেমারদের জন্য সুপার ফাস্ট এবং স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করবে। মনিটরটি এনভিডিয়া জি-সিঙ্ক এবং এএমডি ফ্রি-সিঙ্ক প্রিমিয়াম কম্পাটিবল, ফলে ল্যাগ এবং টিয়ারিংমুক্ত পারফরম্যান্স পাওয়া যাবে।

এছাড়া এই মনিটরে রয়েছে এইচডিআর১০ প্রযুক্তি, যা গেমিং ও সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। ব্যবহারকারীদের জন্য এতে রয়েছে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি, যা কনটেন্ট ক্রিয়েটর ও মাল্টিমিডিয়া পেশাদারদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে।

ডিজাইনের ক্ষেত্রেও মনিটরটি নজরকাড়া। ইউনিটি হেক্সাগনাল স্ট্যান্ডের মাধ্যমে এটি আধুনিক ও ব্যবহারবান্ধব লুক দিয়েছে। আগামী মার্চে বাংলাদেশের বাজারে এই মনিটরটি পাওয়া যাবে। প্রি-অর্ডারের জন্য গ্লোবাল ব্র্যান্ড শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। মূল্য সম্পর্কেও শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

ডিবিএইচ ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে  জানা গেছে,অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয়...

Recent Comments