Thursday, July 16, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এক দিনব্যাপী “ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট অপ্রাইজল” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত ৪৫ জন ক্রেডিট কর্মকর্তার অংশগ্রহণে এ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।
কর্মশালায় প্রজেক্ট অপ্রাইজল, ঋণগ্রহীতা নির্বাচন এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়। সেশন পরিচালনা করেন ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অভিজ্ঞ কর্মকর্তারা।

কর্মশালার সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, “সঠিক নথিপত্র যাচাই, ঋণগ্রহীতার আর্থিক সামর্থ্য মূল্যায়ন এবং ধারাবাহিক পর্যবেক্ষণই ঋণের ঝুঁকি কমানোর প্রধান উপায়। ঋণ প্রদানের আগে প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করতে হবে।”

তিনি কর্মকর্তাদের ঋণ বিতরণে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান এবং ব্যাংকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি ব্যবস্থাপনায় মনোযোগী হতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments