Thursday, July 16, 2026
Home জাতীয় ‘কৃষক কার্ড’ চালুর উদ্দেশ্য কী, কারা পাচ্ছেন এই সেবা

‘কৃষক কার্ড’ চালুর উদ্দেশ্য কী, কারা পাচ্ছেন এই সেবা

দেশের প্রকৃত কৃষকদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ চালু করেছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করে ভর্তুকি, প্রণোদনা ও কৃষি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো—মধ্যস্বত্বভোগী কমিয়ে সরাসরি কৃষকদের হাতে সুবিধা পৌঁছে দেওয়া, কৃষিঋণ প্রদান সহজ করা এবং সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা।

প্রাথমিকভাবে দেশের বিভিন্ন এলাকার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের এই কার্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্গাচাষিদেরও পর্যায়ক্রমে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কিত তথ্য পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা মনে করছেন, ‘কৃষক কার্ড’ চালু হলে কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং প্রকৃত কৃষকরাই বেশি উপকৃত হবেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে বিএনপি সরকার। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১৫ জন কিষান-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

শুধু টাঙ্গাইলই নয়, ‘প্রি-পাইলটিং’ পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, সারাদেশের ২২ হাজার ৬৫ জন মৎস্যচাষী, মৎস্য আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারীসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির কৃষক এ কার্ড পেয়েছেন।
প্রথম ধাপে যে ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হয়েছে, সেগুলো হচ্ছে–সদর উপজেলা (টাঙ্গাইল), শিবগঞ্জ (বগুড়া), সদর উপজেলা (পঞ্চগড়), বোদা (পঞ্চগড়), ইসলামপুর (জামালপুর), শৈলকুপা (ঝিনাইদহ), নেছারাবাদ (পিরোজপুর), জুড়ী (মৌলভীবাজার), আদর্শ সদর উপজেলা (কুমিল্লা), গোয়ালন্দ (রাজবাড়ি) ও টেকনাফ (কক্সবাজার)।

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে।’ তিনি জানান, আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments