Friday, June 12, 2026
Home কর্পোরেট প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

আনুষ্ঠানিকভাবে ‘আইপিডিসি ইনফিনিট’ এর সূচনা করলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য তৈরি একটি এক্সক্লুসিভ ফাইন্যান্সিয়াল সেগমেন্ট, যেখানে ব্যক্তি-কেন্দ্রিক সেবার এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে। বৃহস্পতিবার (০৭ মে) আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ পোর্টালে বিজ্ঞাপন

গ্রাহকদের আর্থিক পরিকল্পনা, জীবনধারা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সেগমেন্টকে দুটি ভাবে ভাগ করা হয়েছে; ‘এলিট’ এবং ‘ইনফিনিট’। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী আর্থিক সমাধানের পাশাপাশি একটি প্রিমিয়াম লাইফস্টাইল ইকোসিস্টেমের সুবিধাও উপভোগ করতে পারবেন।

‘আইপিডিসি ইনফিনিট’ এর আওতায়, গ্রাহকরা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, ডোরস্টেপ ব্যাংকিং সাপোর্ট, প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস ছাড়াও ট্রাভেল ও ডাইনিং-এ বিশেষ অফার, হেলথকেয়ার সুবিধা, লাইফস্টাইল প্রিভিলেজসহ বিভিন্ন এক্সক্লুসিভ সেবা ও সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা ‘আইপিডিসি ইনফিনিট’ সেগমেন্টটি চালু করেছি। বর্তমানে প্রিমিয়াম গ্রাহকরা কেবল আর্থিক সেবাই নয়, পাশাপাশি আলাদা গুরুত্ব, ব্যক্তি-কেন্দ্রিক অভিজ্ঞতা সেবা ও আধুনিকতা প্রত্যাশা করেন। আইপিডিসি ইনফিনিট চালুর মাধ্যমে আমরা সেই প্রত্যাশা পূরণে সফল হবো বলে আমি আশাবাদী।”

এই উদ্যোগের মাধ্যমে, আইপিডিসি অভিজ্ঞতা-ভিত্তিক রিলেশনশিপ ব্যাংকিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এবং গ্রাহকদের সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি এক্সক্লুসিভিটি ও পার্সোনালাইজড কেয়ার আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আইপিডিসি ফাইন্যান্স দেশের শীর্ষস্থানীয় হসপিটালিটি, ট্রাভেল, ডাইনিং, হেলথকেয়ার ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর ফলে, গ্রাহকরা প্রিমিয়াম সেবা-সুবিধা ও অফার উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments