Sunday, June 21, 2026
Home জাতীয় দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের গ্রেফতারি পরোয়ানা জারি

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের গ্রেফতারি পরোয়ানা জারি

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন। পাশাপাশি আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলায় তোফায়েল আহমেদের সঙ্গে আরও দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার বাসিন্দা মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে অর্জন ও সেই অর্থ গোপনের চেষ্টা করা হয়েছিল। অভিযোগে বলা হয়, সহযোগীদের সহায়তায় বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলনের ঘটনা ঘটে। সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা ব্যবহার করে কয়েক দফায় এই অর্থ লেনদেন করা হয় বলে তদন্তে উঠে আসে।

২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর এক কর্মকর্তা মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালত পুনরায় মামলাটি সচল করার উদ্যোগ নেয়। পরে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে নতুন করে শুনানি শুরু হয়। সর্বশেষ অভিযোগ গঠনের মধ্য দিয়ে এখন মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাত বছরে বন্ধ ২৩৪ টেক্সটাইলের মধ্যে ১১৪টি স্পিনিং মিল: বাজেট পর্যালোচনায় বিটিএমএ

সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ২৩৪টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, যার ১১৪টি স্পিনিং মিল। বর্তমানে অনেক কারখানা ৬০–৭০...

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই...

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন

সম্প্রতি দেশের ডিজিটাল মার্কেটিং অঙ্গনের সেরা ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি জানিয়ে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা। এই আসরে ২৬টি আলাদা...

পর্ষদ সভার তারিখ জানালো ইসলামিক ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments