Sunday, April 19, 2026
Home জাতীয় প্রতি বছর জলবায়ু দুর্যোগে ২.৩ ট্রিলিয়ন ডলারের ক্ষতি

প্রতি বছর জলবায়ু দুর্যোগে ২.৩ ট্রিলিয়ন ডলারের ক্ষতি

‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু অভিযোজন’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে অষ্টম ফ্রুগাল ইনোভেশন ফোরাম (ফিফ) ২০২৫। ব্র্যাকের আয়োজনে সাভারের ব্র্যাক সিডিএম-এ ২৫ ও ২৬ জুলাই দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন ২০০ জনেরও বেশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা ও উন্নয়নকর্মী।

সম্মেলনের সূচনায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “পৃথিবী যেন আগুনে জ্বলছে।” জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে দাঁড়িয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার, যার সবচেয়ে বড় ধাক্কা লাগছে গ্লোবাল সাউথের প্রান্তিক জনগণের ওপর।

মূল বক্তব্যে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর মহাসচিব ও মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে নয়।” উন্নয়নশীল দেশগুলো অভিযোজনের জন্য অর্থায়নের ঘাটতির মধ্যে আছে, কারণ সুলভ ঋণের সুযোগ এখনো সীমিত।

সম্মেলনের আলোচনায় উঠে আসে, কিভাবে স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবিত সমাধান, ব্যয় সাশ্রয়ী প্রযুক্তি ও তথ্যভিত্তিক কৃষি ব্যবস্থাপনা জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিভিন্ন প্যানেল সেশনে আলোচিত হয়: ন্যাচার-ভিত্তিক সমাধান, কৃষিতে টেকসই উদ্ভাবন, জলবায়ু ঝুঁকি বিমা ও অর্থায়নের কৌশল।

আলোচনায় উঠে আসে, আফগানিস্তানের কাবুল শিগগিরই বিশ্বের প্রথম পানিশূন্য আধুনিক শহর হতে পারে, আর গড় তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ২০০ কোটির বেশি মানুষ চরম তাপদাহে বিপন্ন হবে।

উল্লেখযোগ্যভাবে, সম্মেলনে ব্র্যাকের ‘ফ্রুগাল ইনোভেশন ফেলোদের’ উদ্ভাবনও প্রদর্শিত হয়, যারা সীমিত সম্পদে স্থানীয় সমাধান দিয়ে জলবায়ু সহনশীলতা তৈরি করছেন।

সমাপনী দিনে বক্তব্য দেবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ব্র্যাক চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান।২০১৩ সালে শুরু হওয়া ফ্রুগাল ইনোভেশন ফোরাম জলবায়ু অভিযোজনসহ গ্লোবাল সাউথের টেকসই ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

Recent Comments