Monday, April 20, 2026
Home জাতীয় রাজনীতি ইসি নিয়ে বিএনপির সহমত, সংস্কার চায় টিআইবি

ইসি নিয়ে বিএনপির সহমত, সংস্কার চায় টিআইবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালার খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১০ জুলাই পর্যন্ত এই খসড়ার ওপর ৪৩টি মতামত জমা পড়ে। এর মধ্যে বিএনপি, বিকল্পধারা, বাংলাদেশ জাসদসহ আটটি রাজনৈতিক দল এবং টিআইবি ও আইইডিসহ দুটি প্রতিষ্ঠান রয়েছে।

বিএনপি আচরণ বিধিমালার অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তারা মহাসচিবের নির্বাচনি প্রচারে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণাত্মক ও বিভ্রান্তিকর কনটেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি বিকৃত ছবি বা ভিডিও নিষিদ্ধ করার আহ্বান জানায়। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে তিনটি নির্বাচনি ক্যাম্প স্থাপনের অনুমতি চায় দলটি।

অন্যদিকে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খসড়া আচরণ বিধিমালায় ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছে। সংস্থাটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা তৈরির সুপারিশ করেছে।

টিআইবি প্রার্থীদের হলফনামার তথ্য যাচাইয়ে অটোমেশন চালু, নির্বাচন-সংক্রান্ত আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ধারা যোগ এবং অনিয়মের তদন্ত প্রতিবেদন ইসির ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে।

ইসি জানিয়েছে, সব মতামত যাচাই করে গ্রহণযোগ্য সুপারিশগুলো চূড়ান্ত আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। কমিশন সভায় বিষয়টি আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments