Thursday, June 11, 2026
Home কর্পোরেট ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরলেন তাবিথ আউয়াল

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে ফিরলেন তাবিথ আউয়াল

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেওয়া হয়।

রবিবার (৫ এপ্রিল) পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব নেন তিনি। পরে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে যান। এরপর ২ মার্চ ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাপানি, কোরিয়ান, আরবি শিখলেই মিলবে ১০ লাখ টাকা ঋণ

তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেট বক্তৃতায় জানানো হয়েছে, জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। এসব...

৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর

দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।...

বিশেষ মন্ত্রিসভা বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেটের বিভিন্ন...

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ব্যয় কমাতে একাধিক খাতে কর ও শুল্ক অব্যাহতির প্রস্তাব আসতে পারে। আজ...

Recent Comments