Friday, July 24, 2026
Home জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

নির্বাচন নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যেভাবে সময় নির্ধারণ করেছেন, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হয়, সেজন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হবে। সবাই সমান সুযোগ পাবে—একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।”

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি আরও বলেন, “আশা করছি, আগের যেকোনো সময়ের চেয়ে এবার একটি ভালো নির্বাচন হবে। অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি।”

সংসদ নির্বাচনে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এ বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিদ্ধান্তটি সম্মিলিত আলোচনা ও মতামতের ভিত্তিতে নেওয়া হবে।

‘The Next Wave’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত TEDxComilla University অনুষ্ঠানে দেশের নানা খাতের চিন্তাশীল ও উদ্ভাবনী ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, লেখক ও গবেষক ডেলএইচ খান, জনপ্রিয় গায়ক আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ।

TEDxComilla University আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন আয়োজকেরা। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রযুক্তি, সৃজনশীলতা, সংস্কৃতি এবং নাগরিক দায়বদ্ধতা নিয়ে নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগ চর্চার মধ্যে সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজের...

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বঙ্গভবন সূত্র নিশ্চিত...

Recent Comments