Wednesday, January 21, 2026
Home ব্যাংক-বীমা নতুন শাখা খোলার বিষয়ে কঠোর বাংলাদেশ ব্যাংক

নতুন শাখা খোলার বিষয়ে কঠোর বাংলাদেশ ব্যাংক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) নতুন শাখা খোলা, স্থানান্তর, একীভূতকরণ ও ইজারা সংক্রান্ত কার্যক্রমে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ও কঠোর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী, ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করতে হবে। অনুমোদনের পর তা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলেই কেবল এসব কার্যক্রম বাস্তবায়ন করা যাবে। তবে পর্ষদের কোনও সদস্য ঋণ খেলাপি কিংবা দণ্ডিত হলে শাখা অনুমোদন বাতিল হবে।

এতে বলা হয়েছে, শাখা অনুমোদনের জন্য আবেদনকারীর আর্থিক সক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণের হার, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন, ক্যামেলস রেটিং এবং আমানতকারীদের সেবার মানসহ নানা বিষয় মূল্যায়ন করা হবে। অনুমোদনের তিন মাসের মধ্যে শাখা কার্যক্রম শুরু না হলে অনুমতিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে বিবেচিত হবে। এছাড়া বিদ্যমান শাখা ও উপশাখার একীভূতকরণ, রূপান্তর কিংবা বন্ধ করার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

শাখা স্থাপনের আবেদনের সঙ্গে তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, আয়-ব্যয়ের হিসাব, প্রস্তাবিত ভাড়ার স্থান ও পরিমাণ এবং প্রমাণ দিতে হবে যে, ভাড়াকৃত সম্পত্তির সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক বা তাদের নিকটাত্মীয়দের কোনও স্বার্থ নেই। এ ছাড়া পরিচালকদের বিরুদ্ধে কোনও ঋণ খেলাপি মামলা নেই ও তারা দণ্ডিত নন- এ মর্মে ঘোষণাপত্রও জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ঢাকা ও ঢাকার বাইরে শাখা স্থাপনের অনুপাত ১:২ বজায় রাখতে হবে। প্রতিটি শাখার সর্বোচ্চ আয়তন নির্ধারণ করা হয়েছে ৫০০০ বর্গফুট এবং প্রতিবার ফ্লোর স্পেসের ডেকোরেশন খরচ প্রতি বর্গফুটে ২০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) -তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।...

সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলারের আসল নাম ‘মশিউর রহমান খান সম্রাট’ নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, আসল...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা করেছে সরকার: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

Recent Comments