Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাধারণ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট প্রচলিত নীতিমালার আওতায় বদলে দেওয়ার জন্য সব ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় আলাদা কাউন্টার খুলতে হবে। কোনো ব্যাংকের শাখা ছেঁড়া-ফাটা নোট গ্রাহকদেরকে বদলে না দিলে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ  বলে উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, ‘বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য বেড়ে গেছে। ব্যাংকগুলোকে এসব নোট বদলে দেওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও এসব নোটের প্রচলন বাজারে বেড়েছে। এ কারণে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকার ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট বদল করে নিতে বিশেষ কাউন্টার খোলার নির্দেশ দিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

Recent Comments