Sunday, April 19, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ন্যাশনাল পেনশন অথরিটি (NPA) এর মধ্যে ইউনিভার্সাল পেনশন স্কিম (UPS)-এর আওতায় মাসিক চাঁদা সংগ্রহের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও শাখা নেটওয়ার্ক ব্যবহার করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবে এবং নিরাপদ ও কার্যকরভাবে চাঁদা প্রদান করতে পারবে যা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও সুবিধাজনক হবে। এই উদ্যোগ সরকারের একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং টেকসই পেনশন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সহায়ক হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ন্যাশনাল পেনশন অথরিটির নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার – সচিব – অর্থ বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল আর্থিক সেবার গুরুত্বের কথা উল্লেখ করেন যা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করবে।

সাউথইস্ট ব্যাংক জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments