Wednesday, April 15, 2026
Home কর্পোরেট নতুন ঠিকানায় ইবিএল বনানী শাখা

নতুন ঠিকানায় ইবিএল বনানী শাখা

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের বনানী শাখা আরও আধুনিক ব্যাংকিং সেবার লক্ষ্যে নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। বনানীর বীর উত্তম খাদেমুল বাশার সড়কের বাড়ি ২৫, সড়ক ১১, ব্লক এফ-এ অবস্থিত নতুন এই শাখা গ্রাহকদের জন্য আরও উন্নত ও সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) ইবিএল-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন, এবং শাখা ব্যবস্থাপক নাদিম রহমান।

নতুন এই শাখা স্থানান্তর প্রসঙ্গে ইবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আরও দ্রুত ও কার্যকর সেবা দিতে শাখাটিকে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়া গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংকিং প্রয়োজন মেটাতে শাখাটি বিশেষ ভূমিকা রাখবে।

ইবিএল তাদের উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার...

এনআরবি ব্যাংকের পরিচালক ফেরদৌস আরা বেগম সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি

এনআরবি ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক মিসেস ফেরদৌস আরা বেগম ‘বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম’-এর ২০২৬-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। ফেরদৌস আরা বেগম বাংলাদেশের...

ধীর গতিতে তেল পরিশোধনের কাজ চললেও সরবরাহে সমস্যা নেই: জ্বালানি বিভাগ

বৈশ্বিক অস্থিরতার মধ্যে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হলেও দেশের জ্বালানি তেল সরবরাহে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একমাত্র রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার...

কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা নিচ্ছে যুব মন্ত্রণালয়

বর্তমান সরকার জনসমর্থন নিয়ে সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

Recent Comments