Thursday, July 16, 2026
Home জাতীয় ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার জাতীয় সংসদে রংপুর-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। ভূমিমন্ত্রী বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানো হয়েছে, যাতে সেবাগ্রহীতারা দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর না করেন।

তিনি জানান, ভূমি ব্যবস্থাপনায় ই-নামজারি বাধ্যতামূলক করা হয়েছে এবং সব ধরনের আবেদন এখন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ—নোটিশ জারি, শুনানি ও অনুমোদন—এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে, ফলে সেবাগ্রহীতারা স্বচ্ছভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারছেন।

মন্ত্রী আরও বলেন, ইউনিয়ন ভূমি অফিসে নগদ লেনদেন বন্ধ করে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। এখন নাগরিকরা এনআইডি ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে কর পরিশোধ করতে পারছেন, যা অনিয়মের সুযোগ অনেকাংশে কমিয়ে দিয়েছে।

ভূমিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভূমি অফিসে ঘুষ বা দালাল চক্রের হয়রানি প্রতিরোধে ১৬১২২ নম্বরে ২৪ ঘণ্টা হটলাইন চালু রয়েছে। এছাড়া ডিজিটাল সার্ভে, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ম্যাপ তৈরি এবং land.gov.bd পোর্টালের মাধ্যমে অনলাইনে খতিয়ান ও পর্চা সংগ্রহের সুবিধা চালু করা হয়েছে।সরকারের এসব উদ্যোগের ফলে ভূমি সেবায় স্বচ্ছতা বাড়ছে এবং ধীরে ধীরে দুর্নীতির সুযোগ কমে আসছে বলে আশা প্রকাশ করেন ভূমিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments