Monday, May 11, 2026
Home জাতীয় দুই দিন ধরে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

দুই দিন ধরে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

চৈত্র আসার আগেই গরমের দাপট যেন অসহনীয় হয়ে উঠেছে। প্রচণ্ড রোদ আর উত্তপ্ত বাতাসে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় স্বস্তির বৃষ্টির জন্য অপেক্ষা করছে সবাই। তবে আগামী দু’দিন (১৫-১৬ মার্চ) দেশের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনিবার (১৫ মার্চ) রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রোববার (১৬ মার্চ) শুধু সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। তবে সোমবার (১৭ মার্চ) থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আকাশ থাকবে আংশিক মেঘলা।

বৃষ্টি হলেও গরম কমবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে। এরপর সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

গত শুক্রবার (১৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে, যা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে গরমের দাপট এখনই কমার সম্ভাবনা কম। তাই গরমের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে সবাইকে।

এই অবস্থায় বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি পান, সানগ্লাস ও ছাতা ব্যবহার এবং দীর্ঘক্ষণ রোদে থাকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক প্রবণতা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে গর্ভে থাকা সন্তান ছেলে না...

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

Recent Comments