Sunday, June 14, 2026
Home পুঁজিবাজার ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ৪২১৬ কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ৪২১৬ কোটি টাকা

গত সপ্তাহের প্রথম তিন কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলেও শেষ দুই কার্যদিবসে বড় উত্থান হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ২১৬ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.৬০ শতাংশ বা ৪ হাজার ২১৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ২২৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা। চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫১.৩৮ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪.৫৮ পয়েন্ট বা ১.১৮ শতাংশ। তবে ডিএসইএস সূচক কমেছে ২.০৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ।

সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১০২ কোটি ৯২ লাখ টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২০ কোটি ৫৮ লাখ টাকা বা ২.৪০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.২৫ শতাংশ ও ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫২০২.৩৮ পয়েন্টে ও ৯৩২৫.৭৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১.৭৯ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৬.০২ পয়েন্টে ও ১৩৪৮১.৬৫ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ০.৩০ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯৪৮.১৯ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৯১ কোটি ৬৮ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

Recent Comments