Thursday, April 16, 2026
Home জাতীয় জয়-পুতুলের প্রতিষ্ঠানের আর্থিক তথ্য চেয়ে এনবিআরকে দুদকের চিঠি

জয়-পুতুলের প্রতিষ্ঠানের আর্থিক তথ্য চেয়ে এনবিআরকে দুদকের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানে দেওয়া অনুদান ও দানের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চিঠিটি দেওয়া হয় রোববার (১৩ জুলাই), যেখানে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সূচনা ফাউন্ডেশনের আর্থিক নথিপত্র, দান-অনুদান গ্রহণের উৎস, এবং সংশ্লিষ্ট ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, সংস্থাটির কাছে তথ্য রয়েছে যে, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা করতে গিয়ে সিআরআই-এর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার ঘটেছে। এ ছাড়া সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান পুতুলের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে অনিয়মের মাধ্যমে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে।

চিঠিতে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে, সোমবারের মধ্যে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নথি ও তথ্য সরবরাহ করতে। দুদক বলছে, নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব তথ্য জব্দ করা জরুরি।

এরই মধ্যে উপপরিচালক মনিরুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। এই দলে রয়েছেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তজা আলী সাগর, মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম এবং মার্চে সূচনা ফাউন্ডেশনের ৩৩ কোটি টাকার তহবিল সংগ্রহে দুর্নীতি ও প্রতারণার অভিযোগে জয় ও পুতুলের বিরুদ্ধে একাধিক মামলা করে দুদক। অভিযোগে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, তথ্য গোপন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়।

দুদক বলছে, এই অনুসন্ধান চলমান এবং প্রয়োজনে আরও সংস্থা ও মন্ত্রণালয়ের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ সুদে ঋণ দেবে ইউসিবি-এসএমই ফাউন্ডেশন

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গ্রাহকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি...

শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯২তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্...

মৌলভীবাজারে ‘জল তরঙ্গ’ প্রকল্পের উদ্বোধন করল এমটিবি ফাউন্ডেশন

বিশ্ব পানি দিবস ২০২৬’ উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি মৌলভীবাজার জেলার কাগাবলা, প্রেম নগর ও সাতবাগ এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ‘জল তরঙ্গ’ প্রকল্পের...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments