Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার চার কোম্পানির পর্ষদ সভা আজ

চার কোম্পানির পর্ষদ সভা আজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের চার কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ।

কোম্পানিগুলো হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল), অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি ও ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আইপিডিসি ফাইন্যান্সের পর্ষদ, এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সায়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিএনআইসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সায়।

অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সায়।

ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৫২ পয়সায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments