Thursday, May 14, 2026
Home জাতীয় চাপ থাকার পরও দেশের অর্থনীতি গতিশীল আছে : প্রধানমন্ত্রী

চাপ থাকার পরও দেশের অর্থনীতি গতিশীল আছে : প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞায় অর্থনীতি চাপে পড়লেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রতিবারের মতো এবারও মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই করল সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, শেখ হাসিনার উপস্থিতিতে নিজ দপ্তরের পক্ষে এ চুক্তি সই করেন সচিবেরা। পরে তা উত্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতি বড় চাপে পড়লেও সবার সহযোগিতায় তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশ হওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল, কঠিন হলেও তা অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জবাবদিহি ও দুর্নীতিকে দূরে ঠেলে দিয়ে আত্মসম্মানবোধ ও কাজের প্রতি আন্তরিকতা নিয়ে এগোতে পারলে যে কোনো কঠিন কিছু সহজভাবে মোকাবিলা করা সম্ভব। শুধু তাই নয়; যেকোনো অসাধ্য সাধন করা যায়। সেটাই প্রমাণ করেছে আজকের বাংলাদেশ।

নিজেদের উৎপাদন বাড়ানোর প্রতি তাগিদ দিয়ে তিনি বলেন, আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয়, সে জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে। দেশের জনসংখ্যাও অনেক বেশি। আমাদের লক্ষ্য ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যেই এখন এগিয়ে যেতে হবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারপ্রধান বলেন, দেশে কোনো বৈষম্য থাকবে না। সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে তৃণমূল পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে যাবে।

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, স্মার্ট ইকোনমিতে অর্থনৈতিক কর্মকাণ্ড হবে ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক। স্মার্ট পদ্ধতিতে সরকার পরিচালিত হবে, সমাজ ব্যবস্থাও হবে স্মার্ট।

শেখ হাসিনা আরও বলেন, দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তার ফল জনগণ ভোগ করছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি হওয়ায় অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ সমস্ত কিছু ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এটা সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments