Sunday, June 28, 2026
Home কর্পোরেট শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার ( ১৩ মে ) উক্ত টুর্নামেন্টের সংবাদ সম্মেলন জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশিদ এবং জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভ অফিসার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট দুই শতাধিক টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্লাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য:

জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, ঝালকাঠি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, শরীয়তপুর টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব, ইঞ্জিনিয়ার্স ক্লাব ও অন্যান্য।

প্রতিযোগিতায় মোট ৮টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইভেন্টসমূহ হলো পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক একক, অনূর্ধ্ব-১২ বালিকা একক এবং অনূর্ধ্ব-১৬ বালক একক এবং অনূর্ধ্ব-১৬ বালিকা একক। নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২০ মে ২০২৬ (বুধবার) টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন কোথায় ও কীভাবে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। রবিবার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার...

লভ্যাংশ দেবে না ফাস ফাইন্যান্স

শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত...

পপুলার লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত সভায় কোম্পানিটির সর্বশেষ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সার সরবরাহ স্বাভাবিক রাখা, জীবিকা ও কর্মসংস্থান সুরক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বাংলাদেশকে মোট ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি)...

Recent Comments