Saturday, June 27, 2026
Home জাতীয় কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবারের ঘোষণায় গরু ও খাসির চামড়ার দাম আগের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে, যাতে মৌসুমি ব্যবসায়ী ও এতিমখানাগুলো ন্যায্যমূল্য পায় এবং চামড়া শিল্পে স্থিতিশীলতা বজায় থাকে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কুরবানিবিষয়ক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতি, ট্যানারি শিল্পের সক্ষমতা এবং ব্যবসায়ীদের মতামত বিবেচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, কুরবানির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চামড়া সংরক্ষণ। যথাসময়ে লবণ ব্যবহার না করায় প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ সমস্যা সমাধানে এবার সরকার বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে, যা বিসিকের মাধ্যমে সারাদেশে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো অসাধু চক্র যাতে সিন্ডিকেট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সরকার নজরদারি জোরদার করেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments