Friday, July 24, 2026
Home জাতীয় গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলায় জেলায় ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলায় জেলায় ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। বুধবার (১৬ জুলাই) দুপুরে এই সহিংস ঘটনার পর জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

হামলার শিকার হয় এনসিপির গাড়িবহর, যখন কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ পৌরপার্কে অনুষ্ঠিত সমাবেশ শেষে ফিরে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা হঠাৎ করে গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশে প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। মঞ্চ প্রস্তুতির সময় সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করা হয় এবং এনসিপি নেতাকর্মীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার মধ্যেই কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান এবং বক্তৃতা দেন।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মঞ্চে উঠে বক্তব্য দেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, আখতার হোসেন, তাসনিম জারা ও সারোয়ার তুষার। বক্তৃতায় তারা সরকারের ব্যর্থতা, দমননীতি এবং ছাত্রলীগের সহিংস রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন।

সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফেরার পথে দলীয় নেতাকর্মীরা আবারও সহিংস হামলার মুখে পড়েন। এতে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়।

বর্তমানে জেলায় ১৪৪ ধারা কার্যকর রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এনসিপি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments