Wednesday, June 24, 2026
Home পুঁজিবাজার খান ব্রাদার্সের চেয়ারম্যানসহ ৭ কর্মকর্তাকে ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা

খান ব্রাদার্সের চেয়ারম্যানসহ ৭ কর্মকর্তাকে ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর নিয়ে কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির চেয়ারম্যানসহ সাত কর্মকর্তাকে মোট ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক ও কর্মকর্তাদের অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান ২৫ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক মো. রুহুল কবির খান ২৫ লাখ টাকা, পরিচালক হযরত আলী ২৫ লাখ টাকা, পরিচালক জারিন কবির খান ২৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা মো. আজিজুল জব্বার ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব তপন কুমার সরকার ৫ লাখ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments