Friday, March 13, 2026
Home অর্থ-বানিজ্য কনটেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড

কনটেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট পাঁচ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কনটেইনার দুই হাজার ১০১টি টিইইউএস এবং রপ্তানি কনটেইনার দুই হাজার ৯১৮টি টিইইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, সমন্বিত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতি প্রয়োগের ফলে জাহাজ পয়েন্ট থেকে ডেলিভারি গেট পর্যন্ত সব জায়গায় কাজ দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে।

তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।...

সংসদের পরিবেশে স্লোগান গ্রহণযোগ্য নয়: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট নিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন,...

ঈদের আগে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ডিম, মুরগি, ভোজ্যতেল, ডাল ও মসলাসহ বেশ কিছু পণ্যের দাম...

সংসদে বিরোধীদলীয় নেতার সারিতে জায়গা পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকারের বাম পাশে বিরোধীদলীয় বেঞ্চে...

Recent Comments