Thursday, April 16, 2026
Home আন্তর্জাতিক জাপানি শহরে স্মার্টফোন ব্যবহারে কঠোরতা, প্রস্তাব দিনে দুই ঘণ্টা

জাপানি শহরে স্মার্টফোন ব্যবহারে কঠোরতা, প্রস্তাব দিনে দুই ঘণ্টা

স্মার্টফোনের আসক্তি কমাতে নতুন পদক্ষেপ হাতে নিয়েছে জাপান। দেশটির একটি শহরের ৬৯ হাজার বাসিন্দাদেরকে দিনে মাত্র ২ ঘণ্টা স্মার্টফোন ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এ নিয়ে জনমনে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। আইন প্রণেতাদের মধ্যেও এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

টোকিওর মেয়র মুসাফোমি কোকি বলেছেন, প্রস্তাবটি বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হবে না। কেউ নিয়ম ভঙ্গ করলেও তাকে কোনো শাস্তি দেয়া হবে না। মূলত স্ক্রিনিং টাইম কম করায় অনুপ্রাণিত করতে ওই উদ্যোগ নেয়া হয়েছে। নতুন নিয়ম চালুর অর্থ এই না যে, বাসিন্দাদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা। এর মাধ্যমে পরিবারগুলোকে তারা স্মার্টফোনে কী পরিমাণ সময় ব্যয় করেন তা নিয়ে ভাবার সুযোগ তৈরি করে দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, অবসর সময়, রান্না, ব্যায়াম ও অনলাইনে শিক্ষামূলক কোনো ভিডিও দেখার ক্ষেত্রে দুই ঘণ্টা মোবাইল দেখার নিয়ম শিথিল করা হবে। কোকি বলেন, স্মার্টফোন ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে অপরিহার্য হলেও এর কিছু খারাপ দিকও আছে। কোনো কোনো শিক্ষার্থী শুধু মোবাইল দেখার জন্য স্কুল যাচ্ছেনা। প্রাপ্ত বয়স্করা ঘুমের সময় বা পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে ওই সময় মোবাইলের পেছনে ব্যয় করছেন। এতে করে পরিবারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে। কমপক্ষে ১২০ জন বাসিন্দা স্থানীয় কর্তৃপক্ষকে এ নিয়ে ইমেইল পাঠিয়েছেন। সেখানে তারা বলেন, ৮০ শতাংশ মানুষ ওই প্রস্তাবে রাজি নয়। তবে কেউ কেউ আবার এতে সমর্থনও জানিয়েছেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments