Saturday, July 11, 2026
Home পুঁজিবাজার এসবিএসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) রাজধানীর রাওয়া কনভেনশন হলে সশরীর ও ভার্চুয়াল প্লাটফরমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম।

সভায় ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ, পরিচালক ও নিরীক্ষা প্রতিবেদন, অবসরগ্রহণকারী পরিচালকগণের পুননির্বাচন, স্বত্রন্ত্র পরিচালকগণের নিয়োগ/ নর্নিয়োগসহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডারগণ অনুমোদন করেন।

সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মাদ মাহবুবুর রহমান ও সোহেল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান প্রমুখ।

এজিএমে ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডারসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম, শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী।

আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২৩ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৩৩২ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১০.৮২ শতাংশ বেশি। আর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬৬৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১.৩৩ শতাংশ বেশি। এ বছরে ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২২৫ কোটি টাকা। আর ব্যাংকের আর্নিং পার শেয়ার (ইপিএস) দাঁড়িয়েছে ৬৬ পয়সা।

উল্লেখ, ব্যাংক ২০২৩ সালে প্রায় ৪ হাজার কোটি টাকার রফতানি, সাড়ে চার হাজার কোটি টাকার আমদানি এবং এক হাজার ৭০৬ কোটি টাকা রেমিট্যান্স আহরণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments