Friday, May 22, 2026
Home বিবিধ বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে নরেন্দ্র মোদি এ কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ে‌স্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যে হতে যাওয়া ম্যাচের জন্য দুই দলকে শুভ কামনা জা‌নিয়েছেন মো‌দি। তিনি বলেন, ‘আমি ক্রিকেট বিশ্বকাপে আজকের ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশ উভয় দলকে শুভকামনা জানাই। ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত।’

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি।

শেখ হাসিনা-‌নরেন্দ্র মো‌দির বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের ঐতিহাসিক বন্ধন আরও গভীর করার লক্ষ্যে আলোচনা করেছেন দুই সরকারপ্রধান। এই আলোচনায় উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, পানিসম্পদ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতাসহ আরও বেশ কয়েকটি বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এবার ঈদযাত্রা স্বস্তির হবে: সড়ক পরিবহণমন্ত্রী

ঈদ সামনে রেখে দেশের সড়ক ও মহাসড়কে যাত্রীচাপ সামাল দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সরকার। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, এবারের...

আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার...

১১ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এইসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের...

ঈদে ট্রেনে ফেরার ১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী...

Recent Comments