মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি জানায়, গত ৫ জুলাই রাজধানীর পশ্চিম পান্থপথে অবস্থিত এসইএল সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গ্রাহকরা আকর্ষণীয় সুদের হার, দ্রুত ঋণ অনুমোদন প্রক্রিয়া এবং সহজ শর্তে এমটিবির হোম লোন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে আবাসন খাতে গ্রাহকদের অর্থায়ন আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এমটিবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন। অন্যদিকে, এসইএলের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে এমটিবির ইভিপি ও রিটেল বিজনেস প্রধান তাহসিন শহীদ, এসইএলের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আব্দুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিবির পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্বের মাধ্যমে আবাসন খাতে আগ্রহী গ্রাহকদের জন্য আরও প্রতিযোগিতামূলক অর্থায়ন সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দ্রুত ও গ্রাহকবান্ধব ঋণপ্রক্রিয়ার মাধ্যমে নিজস্ব বাসস্থানের স্বপ্ন পূরণে সহায়তা করা হবে।


